যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার রামনগর এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে রামনগর ইউনিয়নের পুরকুশল গ্রামের একটি চায়ের দোকানের সামনে ইটের রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মো. আল আমিন (২৫) নামের এক যুবককে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা। এছাড়া তার ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আল আমিন যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/২৬(১) ধারায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা