সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের গ্রফতার

Share

ঢাকা টাওয়ার ডেস্ক :

সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে প্রতারনা মামলায়  কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত, বৃহস্পতিবার ১৮ই জুন দুপুরে আদালত এই আদেশ দেয়।

এরই আগে বুধবার ১৭ই জুন ব্যাংক জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের মামলায় আদালতে হাজির না হওয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, তার স্ত্রী, সন্তান ও সাক্ষী সহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা একটি বিশ্বাস ভঙ্গের মামলায় আহমেদ জোবায়ের সহ ৬ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। চলতি বছরের ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই সমন জারি করে, যা পরে ১৪ই মে (বৃহস্পতিবার) মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ নিশ্চিতের মাধ্যমে প্রকাশ্যে আসে।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তদের আইনি জবাব দাখিলের সুযোগ দিতে আদালত সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য ১৭ই জুন দিন ধার্য করেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আহমেদ জোবায়ের ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্য ব্যক্তিরা হলেন – তার স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু। এ ছাড়া মামলার দুই সাক্ষী শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরীর বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়।

—  ঢাকা টাওয়ার ২৪ নিউজ ~ অনলাইন ডেস্ক

Read more