যশোরে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ছেলের বিরুদ্ধে

Share

যশোর প্রতিনিধি 
যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬)  এ ঘটনা ঘটে। আহত তরিকুল (৫৫) বাহাদুরপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের একপর্যায়ে তরিকুলের ছেলে সোহান (২৮) ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে তার বাবার মাথায় কোপ দেয়। এতে তরিকুল গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Read more