যশোরে র‌্যাবের অভিযান ;মাটির তলে পুতে রাখা মাদক উদ্ধার: আটক এক

Share

যশোর প্রতিনিধি: যশোরে র‌্যাব-৬, অভিযান চালিয়ে ৫৫ বোতল wincerex ও ৭৬ বোতল eskur cough syrup
উদ্ধারসহ মশিউল আলম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
১৬ জুন দিবাগত গভীর রাতে যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়া মায়ের আঁচল নামক দ্বিতীয় তলা বিল্ডিংয়ের নীচ তালাক রান্নাঘরের উত্তর পাশে মাটি নিচে লোকানো মাদক উদ্ধার করেন।
আটক মসিউল আলম জমাদ্দার পাড়ার মৃত তফসিল উদ্দিনের ছেলে।

যশোর র্্যাব -৬ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর একে এম ফজলে রাব্বি প্রিন্স এই প্রতিবেদক কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব বিশেষ অভিযান পরিচালনা করেন যশোর শহরের শংকরপুরে । এ সময় মশিউল আজমের রান্নাঘরের উত্তর পাশে মাটির নিচে বিশেষ কায়দায় লোকানো অবস্থায় ১৩১ বোতল (মাদক) wincerex ও ৭৬ বোতল eskur cough syrup উদ্ধার সহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

Read more