যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বাঘারপাড়া থানার এসআই (নিঃ) পলাশ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার (১৫ জুন) বিকেল ৫টা ৩৫ মিনিটে উপজেলার বাশুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা বৈরাগীপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কাওসার (৪৫) নামে এক ব্যক্তির গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে ১০১ পিস কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতার কাওসার বাগডাঙ্গা বৈরাগীপাড়া গ্রামের মৃত শফিয়ার গাজীর ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাঘারপাড়া থানা পুলিশের দাবি, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বাঘারপাড়ায় ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
Share
Read more