যশোরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Share

যশোর প্রতিনিধি 
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল ৩টা ২০ মিনিটে কোতোয়ালী মডেল থানার শেখহাটি আদর্শপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে শেখহাটি আদর্শপাড়া গ্রামের একটি নির্মাণাধীন ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. এনামুল হক ওরফে রিপন (৩৮)। তিনি শেখহাটি আদর্শপাড়া এলাকার মৃত ইকরামুল হক মন্টুর ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদকদ্রব্য নিজের কাছে থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে ডিবি।
আটক এনামুল হক রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার (১৬ জুন) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Read more