যশোর রেডক্রিসেন্ট ইউনিটে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার

Share

যশোর অফিস 
যশোর রেডক্রিসেন্ট ইউনিটে বুধবার সকাল সাড় ১১টায় ডেঙ্গু সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন এডিস মশার লার্ভা থেকে ডেঙ্গু রোগ ছড়াই। জমে থাকা পানিতে এডিস মশার জন্ম নেই। এ মশার কামড়ে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। ডেঙ্গু থেকে বাঁচতে বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখবো। খালি পাত্রে বা কোথাও পানি জমে থাকতে দেয়া যাবে না। প্রয়োজনে মশা নিধন করবো। আমাদের দেশে যদি ১ লাখ মানুষকে ডেঙ্গু থেকে রক্ষা করা যায়, তাহলে অনেক টাকা সেভ করা যায়। আশা করি যশোরের মানুষ পরিচ্ছন্নতা বজায় রাখবে। সবাই মিলে যশোরকে ডেঙ্গু মুক্ত নিরাপদ রাখবো।
রেডক্রিসেন্টের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। তিনি বলেন ডেঙ্গু এখন আমাদের কাছে পরিচিত। আমাদের দেশে এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মানুষ আক্রান্ত হয়। বিশেষ করে খালি পাত্রে তিন দিন পানি জমে থাকলে এডিস মশা জন্ম নেয়। এডিস মশায় কামড় দিলে ডেঙ্গুতে আক্রান্ত হয়। কারো জ্বর হলে ডেঙ্গু পরীক্ষা করতে হবে। ডেঙ্গু পজেটিভ হলে প্রেসার কমে যায়, শরীরে রক্ত ক্ষননের ফলে রক্ত জনিত দাগ দেখা দেয়।এ
রোগে আক্রান্ত হলে বাড়িতে চিকিৎসাধীন থাকতে হবে। যদি ডেঙ্গু রোগী জ্ঞান হারিয় ফেললে ও ঘনঘন বমি হলে হাসপাতালে ভর্তি করতে হবে। ডেঙ্গু রোগীকে সবসময় তদারকিতে রাখতে হবে। কোন অবস্থাতেই রোগী মাথা ঘুরে পরে না যায়। ডেঙ্গু থেকে নিজেদের বাঁচতে বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হেব। নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকে সচেতন করতে হবে। সেমিনার পরিচালনা করেন রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন।

Read more