যশোর প্রতিনিধি: যশোর মেডিকেল কলেজের ইন্টার্ণ ও ট্রেইনি চিকিৎসকদের ন্যূনতম বেতন ভাতা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক নোটিশে উত্থাপিত সিদ্ধান্তের বিরুদ্ধে সহ ৬ দফা দাবিতে কর্ম ফেলে কর্মবিরতি পালন করছেন।
আজ ৭ জুন (রোববার) সকালে যশোর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে ইন্টার্ণ ডক্টরস অ্যাসোসিয়েশন ( আইডিএ)যশোর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে এই ঘোষণা দেয়া হয়। এ সময় ইন্টার্ণ ডাক্তারা বিক্ষোভ করতে থাকেন।
এ সময় ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা.মেরাজ আল মান্না সাধারণ সম্পাদক ডাঃ
মেজবা আল জামান বলেন, কর্মস্থলে চিকিৎসকদের সুরক্ষা (স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন) অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
জীবনযাত্রার ব্যায়ের সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ন্যূনতম ৩০হাজার টাকা ট্রেইনি চিকিৎসকদের বেতন ১ম বা ৯ম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ করতে হবে।
বিএমডিসি ও বিসিপিএসয়ের পরীক্ষার ফি কমিয়ে ১হাজার টাকা করতে হবে।
বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা পূর্বের ন্যায় জেনারেল প্রার্থীদের চেয়ে দুই বছর বাড়িয়ে ৩৪ বছর বহাল রাখতে হবে।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন মেনে সু স্পষ্ট বেতন কাঠামো প্রণাম করতে হবে।