যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বছরের শিশুর মৃত্যু

Share

যশোর প্রতিনিধি 
যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিব (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ঘোপ ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাবরা গ্রামের ইমরান শেখের ছেলে। সে বর্তমানে তার নানাবাড়ি ঘোপ ছাতিয়ানতলায় অবস্থান করছিল।
পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির বারান্দায় খেলাধুলার সময় টেবিল ফ্যান সংযুক্ত একটি মাল্টিপ্লাগে আঙুল ঢুকিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় লাবিব। এতে সে গুরুতর আহত হলে স্বজনরা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি অবগত হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Read more