যশোর অফিস
যশোরের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অন্যতম সংগঠক, লেখক, সমাজচিন্তক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
রোববার (৩১ মে) সকাল ১১টায় কমরেড মোস্তাফিজুর রহমান কাবুল স্মৃতি পরিষদ, যশোরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাম নেতা কমরেড খবির সিকদার, স্মৃতি পরিষদের নেতা কমরেড শামীম বিশ্বাস ও কমরেড শ্যামল শর্মা।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা কমরেড কাবুলের সংগ্রামী জীবন, প্রগতিশীল রাজনৈতিক চিন্তা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, কমরেড কাবুল শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তাঁর আদর্শ, সংগ্রাম ও মানবমুক্তির স্বপ্ন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন। পরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।