যশোরে পারিবারিক কলহে দুইজনকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি

Share

যশোর প্রতিনিধি 
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাট বাজার এলাকায় পারিবারিক কলহের জেরে দুই ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রেজাউল ইসলাম (৬০) ও বিল্লাল হোসেন (৪০)। তারা দু’জনই রামনগর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের রাকিব (২৫), মানিক (২০) ও মিঠুন (৩০) নামে তিন ব্যক্তি লাঠি ও রড দিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় রেজাউল ইসলাম ও বিল্লাল হোসেন গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Read more