যশোর প্রতিনিধি
যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ ৭৮ হাজার টাকার বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ১৭০টি শাড়ি, ৪০টি ভারতীয় তৈরি পোশাক, ৩টি কম্বল, ১৭১ কেজি ফুসকা, ৩৯৫টি খাদ্যসামগ্রী, ৫৩৪টি বিভিন্ন ধরনের চকলেট এবং ২ হাজার ১৮৪টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৭৮ হাজার ৪০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে।
তিনি আরও বলেন,সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।