যশোর চুড়ামনকাটিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Share

যশোর প্রতিনিধি 
যশোরের চুড়ামনকাটি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) রাত ৩টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে,বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ অনুসন্ধানে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Read more