যশোর প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় ধান বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে পিতা ও পুত্রকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনা ঘটেছে। আহত দুজন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৫ মে ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের হানিফা (৪০) ও তার ছেলে সাহাবী (২০)।
জানা গেছে, রায়পুর বাজারে ধান বিক্রি নিয়ে একই গ্রামের সাকিব (২৪) নামে এক যুবকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাকিব ধারালো চাকু দিয়ে পিতা-পুত্রের পেটের ডান পাশে আঘাত করে রক্তাক্ত জখম করে বলে অভিযোগ ওঠে।
স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
ধান বিক্রিকে কেন্দ্র করে বাঘারপাড়ায় পিতা-পুত্রকে ছুরিকাঘাত
Share
Read more