নিজস্ব প্রতিবেদক:
ঈদযাত্রাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর এলাকায় জেলা প্রশাসন ও বিআরটিএ, যশোরের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৫ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায়, যানবাহনের কাগজপত্র হালনাগাদ রাখা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার বিষয়ে পরিবহন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে অবৈধ রুট পারমিটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় তিনটি পরিবহনকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন যশোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ও সোহাইব হাসান আকন্দ। এ সময় প্রসিকিউশন প্রদান করেন বিআরটিএ যশোরের ইনস্পেক্টর মো. তারিক হাসান।
সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা ফেরাতে যশোর-নড়াইল সড়কে যৌথ অভিযান, জরিমানা ১৭ হাজার টাকা
Share
Read more