মনিরামপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

Share

যশোর প্রতিনিধি 
যশোরের মনিরামপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ মে ২০২৬) জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল মনিরামপুর থানাধীন ৯নং ঝাপা ইউনিয়নের ৭নং মনোহরপুর ও হানুয়ার ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোঃ তরিকুল ইসলামের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে মোঃ শাহিনুর ইসলাম ওরফে শাহিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক শাহিনুর ইসলাম মনোহরপুর মাঠপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
ডিবি পুলিশ জানায়, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read more