ফরিদপুরে জোবাইদা করিম জুট মিলসে রুফটপ সোলার স্থাপনের উদ্বোধন

Share

যশোর অফিস 
ফরিদপুরের জোবাইদা করিম জুট মিলস লিমিটেডে রুফটপ সোলার স্থাপনের শুভ উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জুম প্ল্যাটফর্মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব এবং ওজোপাডিকো-এর চেয়ারম্যান নূর আহ্‌মদ।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জোবাইদা করিম জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া-সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা শিল্প প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে রুফটপ সোলার প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

Read more