যশোর প্রতিনিধি
যশোরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি কভার ভ্যানে অগ্নি সংযোগ করে।
দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে আজ ২৩ মে (শনিবার) সকাল সাড়ে এগারোটার দিকে যশোর- খুলনা মহাসড়কের চাউলিয়া পাম্পের পাশে।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়ার মৃত হাসান আলী মোল্লার ছেলে ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), একই উপজেলার ঘোড়াগাছা সাহাপাড়ার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪) তার ছেলে সৌভিক সাহ(৪) এবং চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আনার আলী আনার (৭০)।
প্রতাক্ষদর্শী মোহাম্মদ রাশেদ, স্থানীয় ও হাসপাতালসহ একাধিক সূত্র জানায় জানায়, খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান সদর উপজেলার চাউলিয়া তেল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত মুখ থেকে একটি ইজিবাইক একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আইয়ুব আলী(৩৫), ও বৃষ্টি সাহা(৪৫) মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনার আলী আনার (৭০),সৌভিক সাহ(৪) মারা যায় ।
বর্তমানে এই দুর্ঘটনায় আহত সাজ্জাদ হোসেনসহ (২৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৃত আনারের ছেলে জামাল হোসেন জানান, ভ্যানে করে তিন যাত্রী নিয়ে চারুলিয়া যাচ্ছিলেন। পথে কাভার্ড ম্যান, ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যানে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তার পিতা মারা যান।
এদিকে দুর্ঘটনার পর পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ঘটনাস্থলে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এবং দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সাকিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের ভিতর দুই জনের মৃত্যু হয়েছে।
জানতে চাইলে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)রাজিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।
জানতে চাইলে নওয়াপাড়া হাইও থানার (ওসি) ফজলুল করিম বলেন , ঘটনার স্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।