যশোর প্রতিনিধি
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি ব্যাটারিচালিত ভ্যান ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ মে ২০২৬) রাত ১১টা ৫ মিনিটের দিকে শার্শা থানার এসআই (নিঃ) মোঃ মোস্তাক আহামেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম শার্শা উপজেলার আমলাই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আমলাই এলাকার পলাতক আসামি ইসমাইল হোসেন বেকার বাড়ির সামনে মাদক লেনদেন চলছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আমলাই পশ্চিমপাড়া এলাকার মোঃ আবু সাঈদ (৩৫) কে আটক করা হয়।
এসময় তার হেফাজত থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ব্যাটারিচালিত ভ্যান এবং পলাতক আসামি ইসমাইল হোসেন বেকার ফেলে যাওয়া মাদক বিক্রির নগদ ২ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার আবু সাঈদ আমলাই পশ্চিমপাড়া এলাকার আব্দুল হামিদ মোল্যার ছেলে।
শার্শা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।