যশোর প্রতিনিধি
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন সেরেক্স (WIN CEREX) কফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ মে ২০২৬) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মাদক ব্যবসায়ী চূড়ামনকাঠি টু চৌগাছা সড়কের জগহাটি রুহুলপাড়া এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে শামীম রেজা (২৬) নামে এক ব্যক্তি। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়।
এসময় তার হাতে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল অবৈধ উইন সেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক শামীম রেজা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভাটপাড়া গ্রামের মোঃ মন্তাজ মৃধার ছেলে।
ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যশোরে ৩০ বোতল নিষিদ্ধ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
Share
Read more