যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ মে ২০২৬) জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই মোঃ কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম চৌগাছা থানাধীন পুড়াপাড়া মোল্লাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মোঃ ফারুক হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে তার বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে আটক করা হয়।
আটক ফারুক হোসেন পুড়াপাড়া (মোল্লাপাড়া) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৫০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চৌগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
Share
Read more