যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকায় যুবক মিন্টু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন আমিনুর ইসলাম, ওয়াহিদুল ইসলাম, রাকিবুল ইসলাম শান্ত, বুলু হোসেন ও জুয়েল হোসেন। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত ২১ মে সকালে কীর্তিপুর এলাকায় মিন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।