যশোর প্রতিনিধি
যশোরে র্যাব-৬ এর অভিযানে ৭৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ইমরান হোসেন ও আলাউদ্দিন সরদার। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।