যশোর প্রতিনিধি
যশোর শহরের শংকরপুর এলাকায় একটি কোম্পানির ডেলিভারি ইয়ার্ডে হামলা, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
মামলার বাদী বিকাশ রায় জানান, অভিযুক্তরা কোম্পানির ইয়ার্ডে ঢুকে মালামাল চুরির চেষ্টা করলে কর্মকর্তা-কর্মচারীরা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা হামলা চালায়।
পরবর্তীতে আহত বিকাশ রায়কে হাসপাতালে নেওয়ার পথে আবারও হামলা করা হয়। এ সময় হামলাকারীরা তার কাছে থাকা নগদ ১৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
আহত বিকাশ রায়কে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।