যশোরে শার্শা থানা পুলিশের অভিযানে ধ/র্ষ/ণ মামলার আসামি গ্রে/ফ/তার

Share

যশোর প্রতিনিধি 
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ মে) বিকেলে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা উপজেলার একঝালা গ্রামের বাসিন্দা মোছাঃ স্মৃতি বেগম (৩৩) শার্শা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে তার শ্বশুর মোঃ মিজানুর রহমান গহর (৬৫) গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির পিছনের কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় শার্শা থানায় মামলা রুজু হওয়ার পর যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-এর নির্দেশনায় আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে থানা পুলিশ। এসআই (নিঃ) মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম র‍্যাবের সক্রিয় সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন পলানপুর এলাকা থেকে মামলার আসামি মোঃ মিজানুর রহমান গহরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার (২২ মে) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার আসামি মোঃ মিজানুর রহমান গহর (৬৫) একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে।

Read more