যশোর রামনগরে ৭০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

Share

যশোর প্রতিনিধি : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রামনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৭০টি অসহায় ও অভাবী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বলাডাঙ্গা গ্রামে এ কার্যক্রমের আয়োজন করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন।

বলাডাঙ্গা গ্রামের ইউনিট সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি নাজমুল হোসেন। তিনি বক্তব্যে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এ ধরনের কল্যাণমুখী কাজে সকলকে সহযোগিতা করার অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোতাহার হোসেন, তবিবুর রহমান, হাসান আল বান্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদ উপহার সামগ্রী হাতে পেয়ে সাধারণ অসহায় ও অভাবী মানুষের মুখে হাসি ফুটে ওঠে। স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

Read more