যশোরে ‘গুন্ডা ইমন’ র‍্যাবের হাতে আ/টক

Share

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার খয়েরতলা এলাকা থেকে অস্ত্র আইন, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামি মোঃ ইমন কাজী ওরফে ‘গুন্ডা ইমন’-কে গ্রেফতার করেছে র‍্যাব-৬, যশোর কোম্পানির সদস্যরা।
র‍্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‌্যাব-০৬, সিপিসি-৩, যশোর কোম্পানির একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২২ মে) রাত ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খয়েরতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইমন কাজী যশোর শহরের শংকরপুর এলাকার জিম তরফদার হত্যা মামলার এবং যশোর রেলস্টেশন এলাকার মো. জুম্মান সরদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে র‍্যাব। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র আইন, হত্যাচেষ্টা, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ইমন কাজী পলাতক অবস্থায় দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Read more