যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১

Share

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় খুলনার একটি বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকায় জোসনা বেগমের বাড়ির ভাড়াটিয়া মোন্না গাজীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়।
আটক মোন্না গাজী (৩৫) শহরের ষষ্টিতলা বুনোপাড়া রোড এলাকার মৃত রহমান আলী গাজীর ছেলে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোন্না গাজী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা, ১৬০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

Read more