যশোর প্রতিনিধি : যশোর শহরের রাজারহাট বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক অজ্ঞাতনামা নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২০ মে) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে যশোর কোতোয়ালি থানাধীন রাজারহাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মাথায় আঘাত পান।
পরে পথচারী কামরুল নামের এক ব্যক্তি আহত নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ মে) সকাল আনুমানিক ৬টায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যশোর রাজারহাটে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত নারী মারা গেছে
Share
Read more