যশোর প্রতিনিধি
যশোরের বেনাপোল থানার পুটখালী বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে আলম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে পুটখালী বাজারের মুসা চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত আলম হোসেন পুটখালী গ্রামের ছলেমান মোড়লের ছেলে। স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে একই এলাকার নিশান (২০), লিয়াকত মেম্বার (৫৫), আব্দুল হাকিম (৪৮), শফিক (৫৫), দেব (৫০) ও ইমন (২২)সহ কয়েকজন আলম হোসেনের ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো দা দিয়ে তার মুখে কোপ দেয় এবং হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতাল এ রেফার করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পূর্ব শত্রুতার জেরে বেনাপোলে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
Share
Read more