যশোর প্রতিনিধি
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে ২০২৬) সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা। সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম পিপিএম সেবা চলতি মাসের বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন উপস্থাপন করেন।
পরে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সুবিধা-অসুবিধা ও প্রয়োজনীয় বিষয়গুলো পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন।
সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার।
কল্যাণ সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন, সার্কেল কর্মকর্তাগণ, পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স
জেলা পুলিশ যশোরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
Share
Read more