যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহত পান্নু (৪২) খোলাডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলছিল। এক পর্যায়ে পান্নুর ছেলে রাসুল (১৬) ক্ষিপ্ত হয়ে চাকু দিয়ে তার বাবার পিঠের বাম পাশে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন।
পরে পরিবারের অন্য সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
যশোরে ছেলের ছু/রিকা/ঘাতে বাবা হাসপাতালে ভর্তি
Share
Read more