যশোর অফিস বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) যশোর শাখার দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মাতৃসেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম। এ উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
গত ১৩ মে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার আগে আমরা’র উপদেষ্টা এবং যশোর ইউনিটি ক্লাবের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সহকর্মীরা আশা প্রকাশ করে বলেন, তার নেতৃত্ব ও অভিজ্ঞতায় বিপিএইচসিডিএ যশোর শাখার কার্যক্রম আরও গতিশীল হবে।