নিজস্ব প্রতিবেদক,: যশোরের চৌগাছা উপজেলায় মেয়ে ঘটিত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার মাড়ুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ঝন্টু (৩২) শফিয়ার রহমানের ছেলে এবং আহত আশানুর রহমান (৩৫) মশিয়ার রহমানের ছেলে। তারা উভয়েই মাড়ুয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু উবাইদা (৩৫) নামে এক ব্যক্তি ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন ধারালো ছুরি দিয়ে ঝন্টু ও আশানুর রহমানের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এসময় ঝন্টুর বুকের বাম পাশে দুটি এবং আশানুরের বুকের মাঝখানে একটি ছুরিকাঘাত করা হয়। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিন জ্যোতি ঝন্টুকে মৃত ঘোষণা করেন। আহত আশানুর রহমানের অবস্থার অবনতি হলে রাত ৮টা ৫৫ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এ রেফার করা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৯ মে ঝন্টুর মামাতো বোন তামিমা আক্তার জুঁই (১৪) বাড়ি থেকে অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান অব্যাহত।
মেয়ে ঘটিত বিষয়কে কেন্দ্র করে চৌগাছায় ছু/রিকা/ঘাত, নি/হত ১
Share
Read more