যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার মূল আসামিকে আটক করেছে পুলিশ। অভয়নগর থানা, ডিবি ও সাইবার ক্রাইম মনিটরিং সেলের যৌথ অভিযানে শনিবার রাতে তাকে আটক করেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ মিরাজুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান।
আজ ১৮ মে রোজ( সোমবার) দুপুর দেড়টার দিকে তিনি বলেন নিহত আনিছুর রহমান উপজেলার গুয়াখোলা এলাকার বাসিন্দা। তিনি ‘আনিছ ট্রেড ভ্যালি’ নামের একটি ভবনের নির্মাণ কাজ তদারকি করতেন। গত ৬ মে সন্ধ্যায় নির্মাণাধীন ভবনের নিচতলায় বসে কাজের বিষয়ে আলোচনা করছিলেন আনিছুর রহমান। এসময় পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে তাকে ঘিরে ধরে।
একপর্যায়ে প্রধান আসামি শাহ মো. মাহমুদ আনিছুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে ধারালো অস্ত্র দিয়ে তার মুখের বাম পাশে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে ৭ মে রাত আনুমানিক পোনে তিনটা দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার আসামি মনির হোসেনকে চট্টগ্রাম থেকে আটক করা হয়। এবং
মূল আসামি শাহ মো. মাহমুদকে গতরাতে যশোর শহরের আর এন রোড এলাকা থেকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ের সময় অতিরিক্ত পুলিশ সুপার ( খ) সার্কেল মো. মুন্না বিশ্বাস ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।