যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রড মিস্ত্রির মৃত্যু

Share

যশোরে প্রতিনিধি 
যশোরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিন (২৮) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া এলাকার তবিবর আলীর ছেলে।
জানা যায়, মহিন পেশায় একজন মিস্ত্রি ছিলেন। শনিবার (১৭ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কাজিপাড়া মানিকতলা এলাকায় তপনের বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। অন্ধকার হয়ে আসায় তিনি একটি বৈদ্যুতিক বাল্ব লাগাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের শর্ট সার্কিটে আক্রান্ত হন।
পরে সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Read more