যশোর জেলা যুবলীগ সভাপতি মোস্তাফা ফরিদ আহম্মেদ চৌধুরী আ/টক

Share

যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে যশোর শহরের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান।

পুলিশ জানায়,নাশকতাসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
তবে কোন মামলায় তাকে আটক দেখানো হয়েছে কিংবা আটকের সময় তিনি কোথায় ছিলেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মিছিল ও কর্মসূচি পালনের অভিযোগ ওঠে। এসব ঘটনায় যুবলীগের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই আটক অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে মোস্তাফা ফরিদ প্রকাশ্যে ছিলেন না। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে তার আটকের খবরে যশোরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Read more