বিশেষ প্রতিনিধি:
কানাডায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
মামলাটি করেছেন ঢাকার সাভার থানার মধুপুর এলাকার বাসিন্দা, বর্তমানে যশোর সদর উপজেলার আরবপুর এলাকায় বসবাসকারী জুয়েল রানা।
মামলার আসামিরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার রাজরামপুর এলাকার বাসিন্দা বর্তমানে ঢাকার দারুস সালাম থানার টোলারবাগ এলাকার বাসিন্দা মোছা. মনিজিলা আক্তার ওরফে মনিষা আক্তার এবং মিনহাজুল ইসলামসহ অজ্ঞাত আরও ৩/৪ জন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা কানাডায় চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে ১৪ লাখ টাকা নেয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাকে কানাডায় পাঠানো হয়নি। পরে টাকা ফেরত চাইলে আসামিরা মারধর ও প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগকারী অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হয়ে থানায় মামলা দায়ের করেন।
কানাডায় চাকরির প্রলোভনে ১৪ লাখ টাকা আত্মসাৎ, মামলা
Share
Read more