যশোর প্রতিনিধি
যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের ষষ্ঠ তলার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। সভায় জেলার স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা, হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকট দূরীকরণ এবং সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিষয় গুরুত্ব পায়।
সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মো. আশেক হাসান, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু হাসনাত মো. আহসান হাবীব, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হোসাইন শাফায়েত, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং রোগীবান্ধব সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
যশোর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
Share
Read more