বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

Share

বেনাপোল (যশোর) প্রতিনিধি 
যশোরের বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৫ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর আওতাধীন আন্দুলিয়া ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২১ বোতল ভারতীয় কাশির সিরাপ, ৯টি শাড়ি, ৩টি থ্রি-পিস, ১ প্যাকেট ফুচকা, ১ হাজার ৮২টি চকোলেট এবং ১৬৭টি কসমেটিকস সামগ্রী। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ৪২ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এসব অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

Read more