বিশেষ প্রতিনিধি
যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় ধারালো চাইনিজ কুড়াল নিয়ে আতঙ্ক সৃষ্টি ও হামলার অভিযোগে ইমরান খান টুটুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক টুটুল নীলগঞ্জ তাঁতীপাড়ার নুর ইসলাম খানের ছেলে।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই সামছুল হক বাদী হয়ে টুটুলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা যায়, গত ১৪ মে বিকেলে পুলিশ খবর পায় যে, নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় এক ব্যক্তি ধারালো চাইনিজ কুড়াল হাতে নিয়ে এলাকায় ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায় এবং টুটুলকে আটক করে।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় ব্যবসায়ী হারুন অর রশিদের সঙ্গে দোকানসংক্রান্ত বিরোধের জেরে টুটুল তার বাবা হাফিজুর রহমানকে নিয়ে হামলা চালায়। এ সময় কয়েকজন আহত হন। পরে স্থানীয় লোকজন টুটুলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।