যশোর প্রতিনিধি
যশোর শিক্ষা বোর্ডের অধীনে বুধবার (১৩ মে) অনুষ্ঠিত এসএসসি হিসাববিজ্ঞান (বিষয় কোড-১৪৬) পরীক্ষায় ১৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বোর্ড সূত্রে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলার ২৯২টি কেন্দ্রে মোট ১১ হাজার ৭১১ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নেয় ১১ হাজার ৫৪৫ জন।
জেলাভিত্তিক অনুপস্থিতির সংখ্যা হলো— খুলনায় ৪৩ জন, বাগেরহাটে ১৭ জন, সাতক্ষীরায় ১৭ জন, কুষ্টিয়ায় ১৫ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, মেহেরপুরে ৪ জন, যশোরে ৩৩ জন, নড়াইলে ১২ জন, ঝিনাইদহে ১৪ জন এবং মাগুরায় ৬ জন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।