যশোরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে আটক ১

Share

যশোর প্রতিনিধি
যশোর শহরে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে সেলিম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক সেলিম হোসেন পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আটঘর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি যশোরে একটি বিস্কুট কোম্পানিতে চাকরি করেন বলে জানা গেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভিকটিমকে গত ৫ মে সন্ধ্যা আনুমানিক ৫টা ৪৫ মিনিটের সময় শহরের বারান্দিপাড়া এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে বাসায় ডেকে নিয়ে বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম হোসেনকে বুধবার রাতে আটক করে।
এদিকে, ঘটনার তদন্তের অংশ হিসেবে ভিকটিমের মেডিকেল রিপোর্ট, প্রকৃত বয়স নির্ধারণ এবং ডিএনএ নমুনা সংগ্রহের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে আবেদন করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার এসআই (নিঃ) মো. ইলিয়াস হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। মেডিকেল রিপোর্ট ও অন্যান্য আলামত সংগ্রহ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read more