পূর্ব শত্রুতার জেরে যশোরে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

Share

নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরতলীর ভেকুটিয়া বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে জিন্নাত আলী (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে ভেকুটিয়া বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জিন্নাত আলী যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত সফিয়ার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্ত রাজু (৪০), পিতা হোসেন আলী, সাং পাকদিয়া এবং শাহরুল (৪৫), সাং ভেকুটিয়া, উভয়েই কোতোয়ালি থানার বাসিন্দা, জিন্নাত আলীর ওপর হামলা চালায়। এসময় তারা জিআই পাইপ ও লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Read more