যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খড়িঞ্চা স্কুলপাড়া এলাকায় একটি মোটরসাইকেলে থাকা তিন আরোহীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের থামায়।
পুলিশ জানায়, পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে একজনের কাছ থেকে একটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—আল আমিন হোসেন, ইমন হোসেন (ওরফে বারেক) এবং আমিনুর রহমান (ওরফে মেহেদী হাসান)।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার (৬ মে) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।