নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর শহরে দেশীয় অস্ত্র (ছুরি)সহ এক কিশোর-যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) রাতে শহরের বেজপাড়া টিভি ক্লিনিক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন যুবক এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল বলে অভিযোগ পাওয়া যায়। পুলিশ উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সোহাগ হোসেন নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।