শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

Share

যশোর প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৩ মে ২০২৬) দুপুর ২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই (নিঃ) মোস্তাক আহামেদের নেতৃত্বে একটি চৌকস টিম বাগআঁচড়া এলাকার ধান্যতাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোঃ নরিম সরদারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে মোঃ জাহান আলী সরদার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক জাহান আলী সরদার শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের মৃত হযরত আলী সরদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, আটক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Read more