বিশেষ প্রতিনিধি:
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় গণিত (আবশ্যিক) বিষয়ে অনুপস্থিতির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৬ জন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৩ মে) অনুষ্ঠিত এ পরীক্ষায় বোর্ডের আওতাধীন ২৯৯টি কেন্দ্রে মোট ১ লাখ ২২ হাজার ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১ লাখ ২০ হাজার ১০৮ জন। অনুপস্থিত থাকে ২ হাজার ৭৬ জন পরীক্ষার্থী।
বোর্ড সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার একটি কেন্দ্র থেকে একজন এবং চুয়াডাঙ্গা জেলার একটি কেন্দ্র থেকে আরেকজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন তথ্যটি নিশ্চিত করেছেন।
জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়— খুলনা জেলায় অংশ নেয় ১৯ হাজার ৩৯১ জন, অনুপস্থিত ২৬৪ জন; বাগেরহাটে ১০ হাজার ৬১৯ জনের মধ্যে অনুপস্থিত ১৬৪ জন; সাতক্ষীরায় ১২ হাজার ৮৮৯ জনের মধ্যে অনুপস্থিত ২২৯ জন; কুষ্টিয়ায় ১৭ হাজার ৭৪১ জনের মধ্যে অনুপস্থিত ২৯৭ জন; চুয়াডাঙ্গায় ৭ হাজার ৮২০ জনের মধ্যে অনুপস্থিত ১৩৫ জন; মেহেরপুরে ৫ হাজার ৩৭২ জনের মধ্যে অনুপস্থিত ১২২ জন; যশোর জেলায় ১৯ হাজার ৭৭০ জনের মধ্যে অনুপস্থিত ৩৩২ জন; নড়াইলে ৫ হাজার ৩২১ জনের মধ্যে অনুপস্থিত ১০৮ জন এবং ঝিনাইদহে ১৪ হাজার ২২৮ জনের মধ্যে অনুপস্থিত ৩১৪ জন।
সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যশোর বোর্ডে এসএসসি গণিত (আবশ্যিক) পরীক্ষায় অনুপস্থিত ২০৭৬, বহিষ্কার ২
Share
Read more