যশোরে দুঃসাহসিক চুরি: দোকানের টিন কেটে নগদ টাকা ও মালামাল লুট

Share

যশোর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন একটি মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
গত ৩০ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টা থেকে ১ মে বিকেল সাড়ে ৪টার মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক মেহেদী হাসান (৪৫) জানান, প্রতিদিনের মতো রাতের বেলা দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। পরদিন বিকেলে দোকান খুলতে এসে দেখেন দোকানের চালের টিন কাটা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে।
তিনি জানান, দুর্বৃত্তরা দোকানে ঢুকে ড্রয়ারে থাকা প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা, একটি স্মার্টফোন (মূল্য প্রায় ৩০ হাজার টাকা) এবং বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট (মূল্য প্রায় ৬০ হাজার টাকা) চুরি করে নিয়ে গেছে।
স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে এ চুরি সংঘটিত হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানা পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Read more