যশোরে প্রতারণার ফাঁদ পেতে বসেছে ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার

Share

যশোর প্রতিনিধি:

যশোরে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দালালের মাধ্যমে দু,জন রোগীর কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া উঠেছে,শনিবার সকাল ১০টার দিকে  যশোর জেনারেল হাসপাতালের তিন নং গেটের বিপরীতেডিএনএ ডায়াগনস্টিক সেন্টারটিতে এ ঘটনা ঘটেছে।

 বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ালে এক জনের ৮শত টাকা ফেরত দিলেও অন্য জনের টাকা ফেরত দেওয়া হয়নি। ভুক্তভোগী
 যশোর, বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী আলোমতি (৩৫)।

আলোমতি অভিযোগ করে জানান শনিবার সকালে তারা যশোর জেনারেল হাসপাতালে চর্ম রোগের ডাক্তার দেখাতে আসেন। এ সময় ডিএনএ ডায়গনস্টিক সেন্টারে পোষ্য এক দালাল প্রতারণা করে প্রতিষ্ঠানটিতে নিয়ে যায়।
সেখানে একজন ডাক্তার দেখায়ে ৮শত টাকা হাতিয়ে নেয়। পরে বিষয়টি যশোর জেনারেল হাসপাতালের পুলিশ বক্সে এসে জানালে জনগণের সহযোগিতায় বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়াই। কোতোয়ালি থানা পুলিশের একটি মোবাইল টিমের সহযোগিতায় আমার ৮শত টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি।
অপর এক ভুক্তভোগী মনিরামপুর উপজেলার মাদনা গ্রামের বাসিন্দা বারেক অভিযোগ করে জানান, ডিএনএ ডায়গনস্টিক সেন্টারের এক দালাল ভালো ডাক্তার দেখানোর নাম করে প্রতিষ্ঠানটিতে নিয়ে গিয়ে ২২০০ টাকা হাতিয়ে নেয়। আলোমতি আলো মতির আটশ টাকা ফেরত দিলেও আমার টাকাটা ফেরত দেওয়া হয়নি। পরে যোগাযোগ করতে বলেন। জানতে চাইলে পুলিশ পরিদর্শক (অপারেশন) মবিনুল ইসলাম এই প্রতিবেদককে জানান ভুক্তভোগী ওই মহিলাকে নিয়ে ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার থেকে ৮০০ টাকা উদ্ধার করে দেওয়া হয়েছে। একই সাথে ওই মহিলাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে, লিখিত অভিযোগ পেলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জানতে চাইলে যশোরের সিএস (সিভিল সার্জন) মাসুদ রানা এই প্রতিবেদককে বলেন এরকম কোন অভিযোগ আমার জানা নেই। বিষয়টি স্পর্শকাতর অবশ্যই খতিয়ে দেখবো
জানতে চাইলে ডি এন এ ডায়গনস্টিক সেন্টার এর মালিক রাশেদ হাসান ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

Read more